ঢাকাThursday , 15 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা যুবতীর মৃত্যু

Link Copied!

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাহিন্দ্রা ও অটোভ্যানের সংঘর্ষে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো অন্তত ৬/৭ জন আহত হয়েছে।
মোংলা বাসস্ট্যান্ড মাহিন্দ্রা ইজিবাইক সমিতির সভাপতি সাব্বির মাহমুদ মাসুম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলা ইপিজেডের শ্রমিকদের নিয়ে একটি মাহিন্দ্রা মোংলা বাসস্ট্যান্ডে আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি অটোভ্যানের সাথে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রা উল্টে গিয়ে তাতে থাকা যাত্রীরা (ইপিজেড শ্রমিক) রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় ইপিজেডের জিনলাইট কোম্পানিতে চাকুরিরত শ্রমিক কাকলী আক্তার (২৬)। কাকলী অন্তঃসত্ত্বা ছিলো। এছাড়াও এতে আহত হয় আরো ৬/৭ নারী শ্রমিক। নিহত কাকলী মোংলা শহরতলীর মনপুরা এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মোঃ শাহিনের স্ত্রী। শাহিনও ইপিজেড শ্রমিক। তাদের বাড়ী বাগেরহাটের মোড়েলগন্জে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ করছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত ও অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।