জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। ডেপুটি স্পিকার বাংলাদেশের শিক্ষা খাতসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, স্পিকার মোস্তাক আহমেদ পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন।

