ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু

Link Copied!

ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে নড়াইল সদর উপজেলায় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষামূলকভাবে উপজেলার মাইজপাড়া, কলোড়া ও মুলিয়া ইউনিয়ন এবং নড়াইল পৌরসভার ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হবে। সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় নড়াইল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। ঢাকায় আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, জেলা সমাজসেবা কার্যালয় নড়াইলের উপপরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার সরকার এবং সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আকরাম হোসেন। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।