ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

Link Copied!

লালমনিরহাটে “দুনিয়ার মজদুর-এক হও”, “মা-মাটি মোহনা বিদেশিদের দেবোনা” স্লোগান নিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল করতে হবে, জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, সামাজ্যবাদ বিরোধী যুদ্ধ বিরোধী কর্মসূচীতে সিপিবিএর সভাপতিসহ অন্যান্য নেতা কর্মীদের উপর পুলিশি হামলার বিচার করতে হবে এবং আমেরিকার সাথে অসম চুক্তি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাটের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি কমরেড এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায় মধু, সদস্য এ্যাডঃ রফিকুল ইসলাম অপু, যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির সভাপতি গোপাল চন্দ্র রায়, যুব নেতা রবীন্দ্রনাথ রায় প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল, জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, সামাজ্যবাদ বিরোধী যুদ্ধ বিরোধী কর্মসূচীতে সিপিবিএর সভাপতিসহ অন্যান্য নেতা কর্মীদের উপর পুলিশি হামলার বিচার এবং আমেরিকার সাথে অসম চুক্তি বাতিলের দাবী জানান।