ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

Link Copied!

আবুধাবি টেস্টের শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, আফগানদের দরকার আরও ৩৪৭ রান। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানরা।
সোমবার (১২ অক্টোবর) শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ২২৩ রান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্কোরবোর্ডে ততক্ষণে ৩২৯ রানের লিড।
আগেরদিন শেষ বিকেলে ১১ রানে তিন উইকেট হারানো টাইগারদের সামনে তখন পথ হারানোর শঙ্কা, ক্রিজে তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
দল বিপদে পড়লে লিটন-মিরাজের জুটি বহুবার জমেছে। আবুধাবিতেও এর ব্যতিক্রম হয়নি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আফগান সৈন্যদের বিরুদ্ধে রীতিমতো প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন দুজন। দুর্দান্ত জুটি গড়লেন ১৪৯ রানের।
এদিন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন লিটন। ৭ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৭ বলে খেলেন ১০২ রানের অসাধারণ এক ইনিংস। ৮৮ স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল ১৪টা চার।
লিটন আউট হতেই ৭ উইকেটে ৩৭২ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের বোর্ডে ততক্ষণে জমা হয়ে গেছে ৪৭৮ রান। অন্যপ্রান্তে মিরাজ ৯৭ বলে ৫২ রানে অপরাজিত।
৪৭৯ রানের টার্গেট পায় আফগানরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলেই আব্দুল মালিককে কট বিহাইন্ড করে সাজঘরে ফেরান এবাদত। ১৯ বলে ১৯ রানে প্যাভিলিয়নে ফেরেন ওয়ান ডাউনে নামা শাহিদুল্লাহ। এরপরই ওপেনার সেদিকুল্লা অতলকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন রহমতের ক্যাচও ফেলেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ইনিংসে ফিফটিও তুলে নেন রহমত। কিন্তু ফিফটির পরপরই স্যালুটম্যান ইবাদত হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন রহমত, আফগানিস্তানের রান তখন ১১০। দিনের বাকি সময় নির্বিঘ্নেই পার করেন দুই ব্যাটার সেদিকুল্লাহ ও হাশমতউল্লাহ শাহিদ। বাংলাদেশের পক্ষে ইবাদতের জোড়া শিকারের পাশপাশি একটি উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ।