ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে ১৫২ এবং সন্দেহজনক হামে ১২৬৯ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে, হামের উপসর্গ নিয়ে ১০৬০ জন মারা গেছেন। নিশ্চিত হামে ২২ হাজার ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন এবং সন্দেহজনক হামে ২ লাখ ৬ হাজার ২৯৭ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।