ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২ গরু উদ্ধার

Link Copied!

পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুটি গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা গরু দুটির আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ধামেরঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, বোদা উপজেলার লাহেরীপাড়া এলাকায় সীমান্ত পিলার ৭৭০-এর বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু দুটি দেখতে পান। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা গরু দুটির জব্দমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে গরু দুটির মালিকের পরিচয় জানা যায়নি।