ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু নিপীড়নচেষ্টার বিচার চাইতে গিয়ে পাল্টা মামলায় মা-বাবা

Link Copied!

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের শিশুকন্যাকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগে বিচার চাইতে গিয়ে উল্টো পাল্টা মামলার মুখে পড়েছেন এক দম্পতি। তাদের অভিযোগ, চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে নিপীড়নের চেষ্টা করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর তাঁদের বিরুদ্ধে জমিসংক্রান্ত মামলা করা হয়েছে। পাশাপাশি হুমকি ও নিরাপত্তাহীনতার শঙ্কাও রয়েছে বলে দাবি পরিবারের। ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগ, গত ২ অক্টোবর সকালে উপজেলার মধ্য সাহেবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ অক্টোবর কালকিনি থানায় লিখিত এজাহার দেন তিনি। তবে অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে দাবি পরিবারের। এদিকে, গত ৫ অক্টোবর অভিযুক্তের বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল হয়। একপর্যায়ে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবাকেও আসামি করা হয়েছে বলে তিনি দাবি করেন। অভিযুক্তের স্ত্রী পাল্টা জমিসংক্রান্ত মামলা করার কথা স্বীকার করেছেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।