লালমনিরহাটের পাটগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৩হাজার ৯শত ২৪পিস ভারতীয় প্রসাধনীসহ ২জনকে এসআরবি-১৩ এর অভিযানে গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩৪মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাটের পাটগ্রামে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩হাজার ৯শত ২৪পিস ভারতীয় প্রসাধনী পণ্য পন্ডস ফেসওয়াশসহ ২জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। রোববার (১১ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে ভারতীয় প্রসাধনীসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন খারিজা জোংড়া গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ বদিউজ্জামান (৫৬) এবং জোংড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আপন হোসেন (৩৭)। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি এসআরবি-১৩ রংপুরের একটি আভিযানিক রোববার (১১ অক্টোবর) সকাল ৬টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন জোংড়া ইউনিয়নের খারিজা জোংড়া গ্রামের মোঃ বদিউজ্জামান এর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার বসত ঘরের খাটের নিচে থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ৩হাজার ৯শত ২৪পিস ভারতীয় প্রসাধনী পন্ডস ফেসওয়াশ উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত ২জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাছাড়া, শুল্ক ফাঁকি রোধ ও চোরাচালান বন্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

