ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

Link Copied!

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ‘ওয়ালটন সোলার ইকোসিস্টেম’ উন্মোচন করেছে ওয়ালটন। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে এর উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওয়ালটন জানিয়েছে, তাদের নিজস্ব কারখানায় রুফটপ ও ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের বড় অংশ কারখানায় ব্যবহারের পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এই ইকোসিস্টেমের আওতায় সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, সোলার হাইব্রিড এসি, ফ্রিজ, স্মার্ট টিভিসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য যুক্ত করা হয়েছে। এতে সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী গ্রিড বিদ্যুৎও ব্যবহার করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জ্বালানি আমদানিনির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।