ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের মাঠমুখী করতে খেলাধুলায় অগ্রাধিকার: মন্ত্রী দুলু

Link Copied!

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রোববার (১১ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো গেলে তরুণদের মাদকাসক্তি থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবনে সম্পৃক্ত করা সম্ভব। দীর্ঘদিন বন্ধ থাকা স্টেডিয়ামটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে খেলাধুলার উপযোগী করা হয়েছে। তরুণদের মাঠে ফেরাতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান অভিভাবকদের সন্তানদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার আহ্বান জানান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মর্নিং স্টার ফুটবল একাডেমি ও বসুন্ধরা ক্রীড়া চক্র মুখোমুখি হয়। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিচ্ছে।