ঢাকাMonday , 5 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ১১ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, মানববন্ধন

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় মাদক বিক্রির অভিযোগে মা-ছেলে পারভেজ ও পারভীন আক্তারকে পুলিশে সোপর্দ ও বসতঘরে অগ্নিসংযোগের ঘটনার পর স্থানীয় ১১ জনের বিরুদ্ধে আদালতে পারভীনের মেয়ে ঝুমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহের আদালতে মামলা দায়েরে করার প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী ধরনীর বাঁশঝাড় এলাকায় আয়োজিত এই মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ ও সাধারণ জনগণ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পারভেজ ও তার মা পারভীন আক্তার দীর্ঘদিন ধরে আওলাতলী গ্রাম ও আশপাশের এলাকায় সক্রিয়ভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ে। একাধিকবার সতর্ক করার পরও তারা মাদক ব্যবসা বন্ধ না করায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী একজোট হয়ে তাদের আটক করে পুলিশে দেয়। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ অন্যায়ভাবে উল্টো মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া ১১ জন নিরীহ গ্রামবাসীর নামে মিথ্যা ও হয়রানিমূলক ওই মামলা দায়ের করা হয়েছে। বক্তারা অবিলম্বে ১১ জনের বিরুদ্ধে করা ওই মিথ্যা মামলা প্রত্যাহার এবং এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে প্রশাসনের আশু ও কঠোর হস্তক্ষেপ দাবি করেন। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে মাদক নির্মূল কমিটির সভাপতি হবিরবাড়ী ইউনিয়ন যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শরাফত আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন, সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আওলাতলী গ্রামের সর্বস্তরের সচেতন জনগণ উপস্থিত ছিলেন।