অনৈতিক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) দিপু মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকেলেই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম। উপ-পরিদর্শক (এস আই) দিপু মন্ডল জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের বিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিপু মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নে দায়িত্ব পালনকালীন সময়ে কোড়ামারা এলাকার প্রবাসী সুজন শেখের স্ত্রী মিম আক্তারের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনার দিন রবিবার দুপুরে দীপু মন্ডল মিম আক্তারের ঘরে প্রবেশ করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে প্রবাসী সুজনের বাড়িতে জড়ো হয়। পরে ঘর তল্লাশি করে বক্স খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এসআই দীপু মন্ডলকে। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং এসআই দীপু মন্ডল কে তাদের হেফাজতে নেন। তারা আরো জানান, এসআই দীপু মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিড অফিসার থাকার সুবাদে ওই এলাকায় যাওয়া-আসা অপেক্ষাকৃত বেশি ছিল। কারণে অকারনে ওই বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাজে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হলেও সঠিক তথ্য প্রমাণ না থাকায় দীপু মণ্ডলকে কেউ কিছু বলার সুযোগ পায়নি তারা। ঘটনার দিন মিম আক্তারের শ্বশুর নুর ইসলাম শেখ ও শাশুড়ি জরুরী কাজে বাড়ির বাইরে থাকায় এসআই দিপ মন্ডলকে ফোন করে বাড়িতে ডেকে আনেন তিনি। স্থানীয় এলাকাবাসী একজন আইনের লোক হয়ে এমন নেক্কার জনক ঘটনা এবং বেআইনি কাজের সাথে জড়িত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্ত মুলক শাস্তির পাশাপাশি চাকুরী থেকে অব্যাহতির দাবি করেন তারা। এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, আইন সবার জন্য সমান। এসআই দিপু মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

