ঢাকাMonday , 5 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ উপজেলায় ১ সাব-রেজিস্ট্রার, জমি রেজিস্ট্রেশনে ভোগান্তি

Link Copied!

যশোরের ৪ উপজেলায় ১ জন সাব-রেজিস্টার থাকায় জমি রেজিষ্ট্রেশনের জন্য মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সপ্তাহের এক দিনের ভাগে কেশবপুরে পড়েছ সোমবারে। সপ্তাহের ওই একদিনে জমি রেজিষ্ট্রি করতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় জমি ক্রেতা বিক্রেতাদের। কেশবপুর দলিল লেখক সমিতি সূত্রে জানা গেছে, বর্তমান কেশবপুরে যিনি সাব রেজিস্ট্রার আছেন তার নাম শাহীন আলম। তিনি মুলত ঝিকরগাছা উপজেলা সাব রেজিস্ট্রার।চৌগাছা, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলা তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি ৪ অফিসে দ্বায়িত্ব পালন করায় সপ্তাহের এক দিন সোমবার কেশবপুরে আসেন। ফলে সারা সপ্তাহের কাজ এক দিনে করতে সবাইকে পড়তে,হয় চরম ভোগান্তিতে। সপ্তাহের একদিনে ১৫০ থেকে ২০০ দলিল সম্পন্ন করতে গভীর রাত হয়ে যায়। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান বলেন, জন ভোগান্তি এড়াতে স্থায়ী সাব রেজিস্ট্রার থাকলে কোন সমস্যা হতো না। বর্তমান সাব রেজিস্ট্রার শাহীন আলম ঝিকরগাছার দায়িত্ব পালন করলেও অতিরিক্ত আরও তিন উপজেলার দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন ভোগান্তি নিরসনে দ্রুত স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।