ঢাকাMonday , 5 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসআরবি-১৩ অভিযানে ইয়াবা-এস্কাফ-মদসহ গ্রেফতার ৩

Link Copied!

লালমনিরহাট ও গাইবান্ধায় এসআরবি-১৩ এর মাদক বিরোধী অভিযানে ৪শত পিস ইয়াবা, ৩৫টি বোতল এস্কাফ সিরাপ ও ৪টি বোতল বিদেশী মদ জব্দসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা ১৪মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। গাইবান্ধার পলাশবাড়ী এবং লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক অভিযান চালিয়ে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫টি বোতল এস্কাফ সিরাপ এবং ৪টি বোতল বিদেশী মদসহ ৩জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল বিভিন্ন সময়ে ২টি জেলায় অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসআরবির চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় রোববার (৪ অক্টোবর) সকাল ৬টা ২০মিনিটে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার বগুড়া থেকে রংপুরগামী মহাসড়কের আতিয়ার হাজীর বিল্ডিংয়ের সামনে চেকপোষ্ট স্থাপন করে চট্টগ্রাম হতে ছেড়ে আসা যাত্রীবাহী শানে-খোদা পরিবহন নামের একটি বাসে তল্লাশী করে বাস যাত্রী মোঃ ছামিউল হক (৩৮)’কে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সীচা (মন্ডল পাড়া) এলাকার মোঃ হবিবর রহমানের ছেলে।
পৃথক অপর ২টি অভিযানে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সদর কোম্পানি এসআরবি-১৩ রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন উত্তর জাওরানি গ্রামের মোঃ ফয়জার আলীর ছেলে খাইরুল ইসলাম এর বাড়ির সামনে ইটের খোয়ার ভিতর থেকে ৩৫টি বোতল এসকাফ উদ্ধার করে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে মোঃ খায়রুল ইসলাম (২২) কে গ্রেফতার করা হয়। একই আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাত ৮টা ৩০মিনিটে একই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ খাইরুল ইসলাম (৪৮) এর বাড়িতে অভিযান পরিচালনা করে তার বসত ঘরের খাটের নিচে থেকে ৪টি বোতল বিদেশী মদ উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক খাইরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।