ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষের অভিযোগে সিএমপি’র এসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

দৈনিক পাঞ্জেরী
September 11, 2014 10:52 am
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি

সিএমপি পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর) মাহমুদা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে ঘুষ দাবি ও হত্যার ‍হুমকির অভিযোগে আদালতে মামলা করেছেন বাদী ব্যবসায়ী মাহবুব মোর্শেদ।
বৃহস্পতিবার মাহবুব মোর্শেদ বাদী হয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়দুর সোবহানের আদালতে এ মামলা করেন।

policeআসামিরা হলেন- মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর) মাহমুদা, তার স্বামী জালাল উদ্দিন সাগর, চাঁন্দগাও থানার এসআই হাফিজুল ইসলাম, এসআই খালেদ উদ্দিনসহ আরও একজন।

মাহবুব মোর্শেদ সোহেলকে নগরীর মুরাদপুর এলাকার রয়েল অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ আগস্ট আসামিরা ব্যবসায়ী মাহবুব মোর্শেদ ও তার ছেলেকে নাসিরাবাদের বাসা থেকে থানায় ধরে নিয়ে যায়।এরপর তাকে হত্যার হুমকি ও ক্রসফায়ারের ভয় দেখায়। এ সময় তারা তাদের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।

আদালত উল্লেখিত মামলার অভিযোগ আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ানকে অনুসন্ধান করে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফকরুদ্দিন চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।