ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ এক্সপার্ট-এর চুক্তি স্বাক্ষর

Link Copied!

প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে হেলথ এক্সপার্ট লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীতে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকেরা হেলথ এক্সপার্ট লিমিটেড-এর বিভিন্ন স্বাস্থ্যসেবায় আকর্ষণীয় মূল্যছাড় উপভোগ করবেন। এর মাধ্যমে গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধান (প্রায়োরিটি ব্যাংকিং) নাহরীন কাইয়ুম এবং হেলথ এক্সপার্ট লিমিটেড-এর পক্ষে বিজনেস হেড অব পেশেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন্স তাবিন আহমেদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া; হেলথ এক্সপার্ট লিমিটেড-এর বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড অ্যাকুইজিশন বিভাগের ম্যানেজার আনিসুর রহমান; ম্যানেজার অব পেশেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন্স মো. সাজ্জাদ হোসেন হৃদয় এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।