ঢাকাSaturday , 25 June 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পদ্মা সেতু উদ্বোধন উদযাপন

Link Copied!

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সরকারি, বেসরকারি ভবনে আলোকসজ্জা, প্রতিকী সেতু নির্মাণ, আনন্দ র‍্যালি, আলোচনা সভা, সংগীত, আতশবাজি উৎসব করা হয়।
এসকল কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় শহরের প্ররণা-৭১ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে সরকারি, বেসরকারি দপ্তর, বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ গ্রহণ করে। পরে র‍্যালিটি পুরাতন ডিসিকোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধন সরাসরি সম্প্রচার দেখানো হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক কনক কান্তি দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেনসহ অন্যান্যরা।
পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গ্রাম থেমে আসেন শহিদুল ইসলাম। তিনি সঙ্গে এনেছেন তার ছোট মেয়েকে। মুখে অস্ফুট হাসি। অসুস্থ শরীর নিয়েও তিনি প্রতিকী পদ্মাসেতু দেখতে শহরের পায়রা চত্বরে যান। এ ভাবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঝিনাইদহ শহরে ছুটে আসেন উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। সব শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহণে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানটি উৎসবে পরিণত হয়।