ঢাকাSunday , 27 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস
September 27, 2026 10:03 pm
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি ভাইরাল হওয়া ঘটনার জেরে ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় কার্যক্রম চলছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই ঘটনার প্রেক্ষিতে সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত এবং ফরেনসিক পরীক্ষাও করা হয়েছে। তিনি বলেন, ‘একটি ভাইরাল হওয়া ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা চালানো হয়েছে। এক বা একাধিক সংস্থা এই তদন্ত পরিচালনা করেছে।’তিনি জানান, ওই সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রী আরো বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রাষ্ট্রদ্রোহ মামলায়ও সাবেক ওসিকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা থাকলে শুধু বদলিই শেষ পদক্ষেপ নয়। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে কঠোর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।