ঢাকাSunday , 27 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জিসাসের সমাবেশ

Link Copied!

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জিসাসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জিসাসের সভাপতি নাহিদ গুলনাহার ইভা। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলতাফ মোল্লা, জিসাসের সহসভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, দপ্তর সম্পাদক সিয়াম পাটোয়ারী, বগুড়া জেলা সভাপতি আনোয়ার হোসেন আপেল, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মহানগর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবু, রাজশাহী জেলা সভাপতি ফিরোজ এবং শাজাহানপুর সভাপতি জহুরুল ইসলাম খোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশে জিসাসের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।