ঢাকাSunday , 27 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বগি রেখে ২ কিমি দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা রেল-সড়ক যোগাযোগ বন্ধ

Link Copied!

লালমনিরহাট জেলার কালীগঞ্জে ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে বুড়িমারীগামী কমিউটার ট্রেনের ৯টি বগি রেল ক্রসিংয়ের ওপর আটকে পড়ে। এ সময় ইঞ্জিনটি প্রায় ২কিলোমিটার দূরে চলে যায়। এতে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক ও রেলপথে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের একটি রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি কালীগঞ্জে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ৯টি বগি রেল ক্রসিংয়ের ওপর পড়ে থাকে। অন্যদিকে ইঞ্জিনটি প্রায় ২কিলোমিটার দূরে চলে যায়। ট্রেনের বগিগুলো জাতীয় মহাসড়কের ওপর আটকে থাকায় সড়কে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্ধ থাকে রেল চলাচলও। এতে জাতীয় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীসহ কয়েক হাজার মানুষ। প্রায় আড়াই ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরিয়ে এনে বগিগুলোর সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর রেল ক্রসিং থেকে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে জাতীয় মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার কারণে দীর্ঘ সময় জাতীয় মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ইঞ্জিনের সাথে বগির সংযোগ ভেঙ্গে গিয়েছিলো। পরবর্তীতে দ্রুত সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।