ঢাকাThursday , 23 June 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ দিন পর মোহনগঞ্জ-ঢাকা ট্রেন চলাচল শুরু

Link Copied!

পাহাড়ি ঢলে নেত্রকোনার বারহাট্টায় রেললাইনের একটি সেতু ভেঙে বন্ধ ছিল ট্রেন চলাচল। পাঁচ দিন পর মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানি।
তিনি বলেন, রেলসেতুটি মেরামতের বুধবার পরীক্ষামূলকভাবে একটি রেকার ট্রেন ও ইঞ্জিন চলাচল করে। আজ সকালে মোহনগঞ্জে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি সকালে ছেড়ে আসে। আজ থেকে এ পথে যথারীতি ট্রেন চলাচল করবে।
এর আগে গত ১৮ জুন সকালে বারহাট্টা উপজেলার অতীতপুর রেলস্টেশনের কাছে ইসলামপুর এলাকায় ২৩ নম্বর রেলব্রিজটি বন্যার পানির স্রোতে ভেঙে যায়। ফলে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ-ঢাকা রেলপথে যাতায়াত বন্ধ হয়ে যায় । সেতু ভেঙে যাওয়ায় জেলার মোহনগঞ্জে আটকা পড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন।
ঘটনার একদিন পর থেকে বারহাট্টা স্টেশন থেকেই নেত্রকোনার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারাদেশের সঙ্গে সচল থাকে রেলপথ। তবে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার পথে ট্রেন চলাচল বন্ধ থাকে।