ঢাকাSaturday , 18 June 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

Link Copied!

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে মহানগরের ছোট দেওড়া এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর-ধীরাশ্রম সেকশন অতিক্রম করার সময় ২৫ বছর বয়সী এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় শনাক্তে মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।