ঢাকাTuesday , 19 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে ধানবোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় পানিতে তলিয়ে বিল্লাল (২৭) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, সকালে চাপুইর থেকে ধানবোঝাই একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি সাঁতারে নদীর তীরে ওঠেন। তবে শ্রমিক বিল্লালের কোনো সন্ধান মেলেনি।
ওসি আরও বলেন, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। নদীর এ জায়গাটিতে গভীরতা অনেক। তাই উদ্ধারে অভিযানে বেগ পেতে হচ্ছে। তাই কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে।