ঢাকাTuesday , 19 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক অপচেষ্টা সফল হবে না: শিক্ষামন্ত্রী

Link Copied!

একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা দেখলাম, যাতে দেখা যাচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নানানরকম চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে তখন তারা শিক্ষাপ্রতিষ্ঠানে এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি এ অপচেষ্টা কোনো ভাবেই সফল হবে না।
তিনি আরও বলেন, আমরা সজাগ রয়েছি। আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতি মানুষের সম্মান-শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদের সজাগ থাকার অনুরোধ রইলো। এসব ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।