ঢাকাWednesday , 6 April 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিনতলা থেকে পড়ে প্রাণ গেলো বৃদ্ধের

Link Copied!

বরগুনায় পাথরঘাটা উপজেলায় গাছ কাটার সময় ছাদ থেকে পড়ে নুহু হাওলাদার (৫৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌরশহরের পূর্ববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নুহু হাওলাদার পাথরঘাটা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত আতাহার হাওলাদারের ছেলে। পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজন ও প্রতিবেশীরা জানান, প্রতিবেশী সিদ্দিক ডাক্তারের তিনতলা ভবনের ছাদ থেকে পাশের একটি গাছের ডাল কাটতে যান নুহু। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাথরঘাটা থানার ওসি আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।