ঢাকাWednesday , 30 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বিপুল পরিমাণ গজারি গাছের গুঁড়িসহ আটক ২

Link Copied!

টাঙ্গাইলে গজারি গাছের গুঁড়ি দুটি ট্রাকসহ দুজনকে আটক করেছে বন বিভাগ। বুধবার (৩০ মার্চ) ভোরে সাগরদিঘী-হাটুভাঙ্গা গোড়াই সড়কের বোয়ালী ও কামালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঘাটাইলের সাগরদিঘী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ট্রাকচালক সেলিম ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আনুহাতি গ্রামের সিদ্দিকের ছেলে হেলপার জুলহাস।
টাঙ্গাইল সদর উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলী জানান, রাত ৩টার দিকে মির্জাপুর-কামালপুর সড়কের উয়ার্সী এলাকায় গজারি গাছের গুঁড়িভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৫-৪৯২৭) থামাতে বললে চালক দ্রুত গতিতে চলে যায়। পরে ওই ট্রাকের পিছু নিলে কামালপুর এলাকায় রাস্তার ওপর ট্রাকটি রেখে চালক-হেলপার পালিয়ে যান। পরে ওই ট্রাক থেকে ২১০ পিস গজারি গাছের গুঁড়ি জব্দ করা হয়।
অপরদিকে ভোর ৬টায় বোয়ালী এলাকায় আরেকটি ট্রাককে (ঢাকা মেট্রো ট-২০-৮২৬৬) থামানোর সংকেত দেওয়া হয়। ট্রাকটি না থামিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে ট্রাকে থাকা ৬৫ টুকরা গজারি গাছের গুঁড়ি জব্দ করা হয়। কোনো কাগজপত্র না থাকায় চালক-হেলপারকে আটক করা হয়েছে।