রাজবাড়ীর গোয়ালন্দে ট্রেনের ধাক্কায় জয়দার মণ্ডল (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপজেলার পোরাদাহ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সিজান দত্তপাড়া এলাকার বাসিন্দা।
রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান বলেন, রেললাইন পারাপারের সময় একটি ট্রেনের ধাক্কায় জয়দার মণ্ডল মারা যান। ট্রেন আসতে দেখে পেছন থেকে লোকজন তাকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

