ঢাকাMonday , 14 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় মজনু রহমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। মজনু আজমতপুর ঝাইপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘরের ওপরের একটি সজনে গাছ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে মজনু ওই গাছের ডাল কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় আহত হন এক নারীসহ দুজন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।