ঢাকাThursday , 10 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Link Copied!

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে তাইজুল ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নওয়ানী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তাইজুল ইসলাম ওই গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে বিদ্যুৎচালিত মোটর দিয়ে নিজের মোটরসাইকেল পরিষ্কার করছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে তারগুলো গুছিয়ে নেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বলেন, তাইজুল ইসলাম যাত্রাপুর বাজারে ধান-চাউলসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।