ঢাকাTuesday , 8 March 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Link Copied!

চট্টগ্রামে একটি মাদরাসা থেকে আরমান হোসেন (১০) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় পাঁচলাইশের মুরাদপুর পিলখানা এলাকার আলী বিন আবু তালিব মাদরাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। আরমান পাঁচলাইশের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে মাদরাসা প্রাঙ্গণ থেকে ছেলেটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা ভাঙা ছিল। সিসিটিভি ফুটেজে ওই ছেলেকে সকালে সিঁড়ির ওপরের দিকে উঠতে দেখা গেছে।
তিনি আরও বলেন, মাদরাসার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।