ঢাকাThursday , 24 February 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন অ্যাম্বুলেন্স পেল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Link Copied!

নতুন অ্যাম্বুলেন্স পেয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর-এ-এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান, পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। হাসপাতালগুলোতে অক্সিজেনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।