ঢাকাThursday , 24 February 2022
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেলো কৃষকের

Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রসুল (৩১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মৃত্যু আব্দুল মজিদ মোল্লার ছেলে।
নিহতের বড় ভাই ইব্রাহিম হোসেন মোল্লা জানান, রাতে বাড়ির কাছের একটি জমির বোরো ধানের ক্ষেতে পানি দিতে যান। রাত গভীর হলেও তিনি বাড়ি ফিরে না এলে স্ত্রী মারুফা বেগম সেখানে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উঠাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রসুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শুভ ওঝা জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। নাজিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয় সুলতান মোল্লার ছেলে রফিক মোল্লা ও আফতার ফকিরের ছেলে দুলাল ফকির জমির কাছে থাকা বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নামিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতেন। সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে গোলাম রসুলের মৃত্যু হয়েছে।
নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৪ ফ্রেবুয়ারি) ময়না তদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।