‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ অক্টোবর) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্রের সকল পর্যায়ে আমরা কাজ করছি। ছেলে-মেয়ের বৈষম্য আগের মতো নেই। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন ও বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন প্রমূখ

