আগামী ২রা অক্টোবর ‘বিশ্ব পযটন দিবস এসএম সুলতান নৌকা বাইচ’ প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নড়াইল জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে এ জানানো হয়, আগামী ২রা অক্টোবর চিত্রা নদীতে বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলার নৌকার অংশগ্রহণে নড়াইল শহরের শেখ রাসেল সেতু থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত ‘বিশ্ব পযটন দিবস এসএম সুলতান নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, এমপি। এ প্রতিযোগিতায় ২টা টালাই ও কালাই গ্রুপে মোট ১০টি নৌকা অংশগ্রহন করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, এনএসআই নড়াইলের উপ-পরিচালক মে. মিজানুর রহমান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলায় কর্মরত সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।

