ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে জয়ী হওয়ার পর মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফুলবাড়ী পৌরসভার নতুন মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন উন্নয়নের চমক দেখাচ্ছেন। গত ৩১ জানুয়ারি পৌরসভার নতুন মেয়র হিসেবে আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন দায়িত্ব বুঝে নিয়ে পৌরসভায় বসেন। দায়িত্ব পালন করা শুরু হয় প্রায় নয় মাস। অল্প সময়ের মধ্যেই ফুলবাড়ী পৌরসভার সবকিছু পরিবর্তন করে ফেলেন তিনি। কারণ হচ্ছে, পৌরবাসী যেন পৌরসভায় এসে কোন কাজে হয়রানি না হয়। ফুলবাড়ী পৌরসভার স্বজনপুকুর (কানাহার) গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে মাহমুদ আলম লিটন জন্মগ্রহণ করেন। মরহুম নুরুল হুদার তৃতীয় পুত্র। ১৯৮৩ সালের ফুলবাড়ী পৌরসভা স্থাপিত হয়। ২২ মে ১৯৮৩ ইং থেকে ২১ মার্চ ১৯৮৪ ইং পর্যন্ত দায়িত্ব পালন করেন মো. আব্দুল জব্বার (প্রশাসক), এসডিএ সদর দিনাজপুর। তারপর ধারাবাহিক নির্বাচনের মাধ্যমে অন্যান্যরা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার পিতা মরহুম নুরুল হুদা ২৮ ফেব্রুয়ারি ১৯৮৯ ইং সালে পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তার পিতার হাত ধরে আজ তিনি পৌর মেয়র নির্বাচিত হন। সাধারণ জনগণের ভালোবাসায় তিনি বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়লাভ করেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর মেয়র হিসেবে দাঁড়িয়েছিলেন। তার মার্কা ছিল নারিকেল গাছ। নির্বাচনে জয়ী হয়েই তিনি উন্নয়ন পরিকল্পনা এবং ফুলবাড়ী পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি নিজে মানুষের কার কি সমস্যা তদারক করছেন প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে। পূর্বে ফুলবাড়ী পৌরসভা ছিল অগোছানো, অপরিচ্ছন্ন শহর। বর্তমান পরিচ্ছন্ন শহর এখন ফুলবাড়ী পৌরসভা। ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা ছিলো তা পর্যায়ক্রমে সমাধা করছেন। প্রত্যেকটি বাসা বাড়ির পানি এখন জাইকা কর্তৃক নির্মিত ড্রেন দিয়ে শহরের পানি নিষ্কাশন হচ্ছে। পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণ তার আন্তরিকতা এসব নিয়ে মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন এর সাথে কথা বললে তিনি সাংবাদিককে পৌরসভার কার্যালয়ে উন্নয়নের বিষয়ে কথা বলেন। ২০২১-২২ অর্থবছরে ফুলবাড়ী পৌরসভার উন্নয়নে ৮৭ কোটি ৪৩ লক্ষ ৪৮ হাজার ৩৫৪ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ৮৭ কোটি টাকা। সরকারের পক্ষ থেকে বরাদ্দ পেলে সেই অর্থ দিয়ে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা নির্মাণসহ নানা রকম উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। ১ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে ২১টি গ্রুপে টেন্ডার দিয়ে কাজ শুরু করা হয়েছে। তার মধ্যে কালভার্ট, ড্রেন, ট্রয়লেট, তারা টিউবওয়েল, সড়ক লাইটিং।
ফুলবাড়ী পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন বলেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন উন্নয়নের প্রতীক। তিনি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। আমাদের দেশের উন্নয়ন দেখে উন্নত দেশগুলো তারাও তাদের উন্নয়নের পরিকল্পনা পরিবর্তন করছে। আমি কোনো দল করি না। আমি মানুষের পাশে থেকে সেবা করে সময় কাটাতে চাই। ফুলবাড়ী পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে যা যা করার প্রয়োজন তা অব্যাহত রাখব।’

