ঢাকাThursday , 30 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে : নুরুল হুদা মুকুট

Link Copied!

সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জেলা ও আওয়ামী লীগের সিনিয়র সভাপতি নুরুল হুদা মুকুট বলেছেন, জেলা পরিষদের বর্তমান পরিষদের মেয়াদকাল শেষ পর্যায়ে। সামনে জেলা আওয়ামী লীগের সম্মেলন। আমি সভাপতি প্রার্থী। জেলা পরিষদ নির্বাচন ও জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে জেলা পরিষদের কিছু সদস্যদের দিয়ে মিথ্যাচার করা হচ্ছে।

তিনি বলেন, কোনো ধরনের সত্যতা ছাড়া ভিত্তিহীনভাবে অনিয়মের অভিযোগ এনে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হচ্ছে। আমার রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যার আশ্রয় নিয়ে সদস্যদের ব্যবহার করছেন। বিগত ৫ বছর একসাথে সকল উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করলেও নির্বাচনের অন্তিম সময়ে কেন মিথ্যা অভিযোগ? নুরুল হুদা মুকুট বলেন, আমি জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর জেলার সকল উপজেলার মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান, স্কুল ও রাস্তাঘাটসহ অসংখ্য অবকাঠামোর উন্নয়ন হয়েছে। আগে মানুষ জানতোই না এসব ক্ষেত্রে জেলা পরিষদ কাজ করতে পারে। আমি বিগত পরিষদের বিরুদ্ধে কথা বলতে চাই না। আমি কাজ করেছি মানুষ দেখেছে। বর্তমান পরিষদের সকলকে সাথে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে কাজ হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই উঠে না। রাজনৈতিকভাবে আমার ক্ষতি সাধন করতে রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে হঠাৎ কোনো কারণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আজ বৃহ¯পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে মুকুট বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এর সত্যতা কতটুকু? তা আপনারা খোঁজ নিন। সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করুক আমি সহযোগিতা করবো। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ মিথ্যাচার করলে এ থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলার স্থানীয় ও জাতীয় প্রিন্ট ইলেক্ট্রনিকস পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।