ঢাকাThursday , 30 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সডক দুর্ঘটনায় আহত মহিলার মৃত্যু

Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সডক দুর্ঘটনায় আহত মহিলার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত মহিলার নাম মমিনুর নেছা (৫০)। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার টু দোহালিয়া বাজার রাস্তায় দু’টি ব্যাটারিচালিত অটোরিক্সার সংঘর্ষে ৪ জন আহত হয়। আহত তিনজন স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলেও একজনের অবস্থা আশঙ্কাজনক হলে ঐদিন দ্রুত তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।