সাতক্ষীরা সদর উপজেলায় ব্যাংক এশিয়ার উদ্যোগে প্রান্তিক মৎস্যচাষিদের নিয়ে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক ওয়ার্ল্ড ফিশ-এর এক প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক এর পরানদহা শাখায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রান্তিক মৎস্যচাষিদের সহায়তায় ইউএসএআইডি ফিড দ্যা ফিউচার বাংলাদেশে অ্যাকুয়াকালচার এ্যাক্টিভিটি উক্ত প্রকল্পের আয়োজন করেন।
‘মাছ চাষে, জীবন হাসে’ স্লোগানে মৎস্যচাষ সংশ্লিষ্টদের প্রাতিষ্ঠানিক আর্থিক প্যাকেজের প্রবেশাধিকার উন্নতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংক এশিয়ার এজেন্ট মোঃ সাইদুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী মো. ইবাদুল ইসলামসহ ব্যাংক এশিয়ার কর্মকর্তাবৃন্দ।

