ঢাকাWednesday , 29 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে শত কোটি টাকার রাজস্ব আদায়

Link Copied!

  • সাব রেজিস্ট্রার শফিউল বারীর নানামুখি পদক্ষেপ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে গত ২০২০-২১ অর্থবছরে শত কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। করোনার ব্যাপক মহামারির মধ্যে নির্ধারিত লক্ষমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায়ে রেকর্ড সৃষ্টি করেছে রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস। রূপগঞ্জের জলসিঁড়ি হাউজিং, পুলিশ হাউজিং এবং পূর্বাঞ্চলের মতো গুরুত্বপূর্ণ এলাকার জমি রেজিস্ট্রেশনে ব্যাপক সফলতার স্বাক্ষর রেখেছে রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষ। নির্ভেজাল এবং দালালমুক্ত রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার এস.এম শফিউল বারী সেবাপ্রত্যাশীদের সেবার মান বৃদ্ধিতে অফিসের কর্মচারি এবং নকল নবীশদের কঠোর নির্দেশনা প্রদান করেন। জমির দাতা/গ্রহীতা যেন হয়রানির শিকার না হন সে জন্য সকল কর্মচারিদের বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। এছাড়া দলিল লেখকদের পারিশ্রমিকের বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার জন্যও তিনি সকল দলিল লেখকদের নির্দেশনা প্রদান করেন। সাব রেজিস্ট্রার এস.এম শফিউল বারীর কঠোর নজরদারির কারণে রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস এখন দালালমুক্ত। তিনি ২০১২ সালে সাব রেজিস্ট্রার হিসেবে রেজিস্ট্রেশন অধিদপ্তরে যোগদান করেন। এরপর তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সাব রেজিস্ট্রার, মুন্সিগঞ্জের লৌহজং, ঢাকা জেলার নবাবগঞ্জ, চট্টগ্রাম জেলার বোয়ালখালী এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। কেরানীগঞ্জ উপজেলায় সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে প্রতারকদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন তিনি। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ জন প্রতারককে সাজা প্রদান করা হয়। কেরানীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের নতুন ভবন নির্মাণেও অক্লান্ত পরিশ্রম করেন তিনি। দালালমুক্ত করেন কেরানীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস। এছাড়া কেরানীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সম্পাদিত দলিল সংরক্ষণের জন্য নতুন অফিস ভাড়া নিয়ে দলিল সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। অত্যন্ত পেশাদার সাব রেজিস্ট্রার শফিউল বারী একজন ডায়নামিক ব্যক্তিত্ব। হাস্যোজ্জ্বল ও সদালাপী এই সাব রেজিস্ট্রার কর্তব্য পালনে অবিচল। গত ২০২০ সালের ৯ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বিআরএসএ) নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।