ঢাকাWednesday , 29 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

নাটোরের বড়াইগ্রামে বিয়ের ৫ মাসের মাথায় রুবি (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুড়মশৈল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের ইনসের আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের যৌতুক হিসেবে ৯০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। বিয়ের দিন যৌতুকের নগদ ৬০ হাজার টাকা দেওয়া হয়। আরো ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।যৌতুকের টাকার জন্য স্বামী রাকিবুুল প্রতিনিয়তই গৃহবধূকে চাপ দিতে থাকে। একপর্যায়ে চাপ সইতে না পেরে মঙ্গলবার দুপুরে বাবার বাড়িতে আসেন গৃৃৃহবধূ রুবি। দরিদ্র বাবার পক্ষে এ মুহূর্তে যৌতুকের এত টাকা দেয়া সম্ভব ছিল না।

মঙ্গলবার রাতে সবার অগোচরে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।