জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পরানদহা ব্যাংক এশিয়া হলরুমে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা। উক্ত কেক কাটা ও আলোচনা সভায় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. গোলাম বারী, কৃষকলীগের সাতক্ষীরা সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে আরও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নব কুমার সরকার, সদস্য অর্জুন সরকার, কালু, বিশিষ্ট ব্যাবসায়ী মো. ইবাদুল ইসলামসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান।

