ঢাকাTuesday , 28 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৌপরিবহন প্রতিমন্ত্রীর শ্বশুর অধ্যক্ষ আব্দুর রশীদের জানাজা অনুষ্ঠিত

Link Copied!

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর শ্বশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলে ৮৬ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য ভক্ত, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সোমবার রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শশুর অধ্যক্ষ আব্দুর রশীদ মারা যান। মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বড়মাঠে মরহুমের প্রথম জানাজা শেষে বেলা ৩টায় উপজেলার দকচাই গ্রামের দ্বিতীয় জানাজা শেষ পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
অধ্যক্ষ আব্দুর রশীদ ১৯৩৬ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তিনি প্রথম বিভাগে মেট্রিকুলেশন পাস করেন। ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে আই এ পাস করেন। ১৯৬২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স করেন। ঐ বছরেই তিনি শিক্ষা আন্দোলনে অংশ নেয়ার জন্য কারাবরণ করেন। ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৬৬ সালে জয়পুরহাট কলেজে অধ্যাপনা শুরু করেন। পরবর্তীতে তিনি কুড়িগ্রাম জেলার উলীপুর কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, নওগা কলেজের অধ্যক্ষ, ঠাকুরগাঁও কলেজে অধ্যক্ষ হিসেবে ১৯৭৮ সাল পর্যন্ত দায়িত্ব করেন। তিনি বোচাগঞ্জের দেওগাঁ বকুলতলা কলেজের প্রতিষ্ঠাতা, এর পর তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এ ছাড়া তিনি সেতাবগঞ্জ ডিগ্রি কলেজে গত ২৬/০৫/১৯৭৯ থেকে ১৯/০৮/১৯৮৩ ইং সাল পর্যন্ত ৪ বছর অধ্যক্ষ ছিলেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে দিনাজপুর জেলা ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অর্থাৎ ১৯৯০ সালের পর আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বিশ্বাস ঘাতকেরা সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর মিথ্যা মামলায় আটকে রাখা হয় অধ্যক্ষ আব্দুর রশীদকে। এই মামলায় তিনি আড়াই বছর কারাগারে ছিলেন।
১৯৮২ সালে বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। ১৯৮৫ সালে চাকুরি থেকে ইস্তফা দিয়ে তিনি বোচাগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন।
অধ্যক্ষ আব্দুর রশীদ অত্যন্ত বিচক্ষণ এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন। ছিলেন স্পষ্টভাষী ও স্বাধীনচেতা। তিনি তাঁর নিজ এলাকায় স্কুল-কলেজসহ অনেক প্রতিষ্ঠান গড়ে তোলেন। শেষ জীবনে নিজ বাড়িতে জ্ঞান মঞ্চ প্রতিষ্ঠা করে যুবকদের জ্ঞান দান করে সময় কাটিয়েছেন। অসাধারণ এই সৃষ্টিশীল মানুষের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ তাঁর নামে বোচাগঞ্জ উপজেলায় আব্দুর রশিদ গণগ্রন্থাগার রয়েছে।