জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকীতে তার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট আলী আমজাদ, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জুনেদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল কালাম,জেলা সেচ্ছাসেক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহবাব মিয়া তালুকদার প্রমুখ। এ ছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সুনামগঞ্জে সকল মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হয়।
জেলা পরিষদে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন : সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় জেলা পরিষদ কার্যালয়ে এই কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম,জেলা পরিষদ সদস্য হোসেন আলী প্রমুখ।

