ঢাকাTuesday , 28 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে সুনামগঞ্জে ১ লাখ ৩০ হাজার গণটিকা দেওয়া হচ্ছে

Link Copied!

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সুনামগঞ্জের ১২টি উপজেলায় ১০৭টি টিকাদান কেন্দ্রে চীনের তৈরি ১ লাখ ৩০ হাজার সিনোভ্যাক্স টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে এই টিকা কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় টিকাদান কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে মানুষকে টিকা নিতে দেখা যায়। টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনিছুজ্জামান, আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর কাউসার আহমদ, কাউন্সিলর সৈয়দ ইয়াসিন আহমদ।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সুনামগঞ্জ পৌরসভাসহ জেলায় গণটিকা দেয়া হচ্ছে। পৌরসভার ৯টি কেন্দ্রে টিকা চলমান আছে। পৌরবাসীরা সেখানে গিয়ে গণটিকা নিচ্ছেন।

জেলা সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ বলেন, সুনামগঞ্জে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আছে। সকাল ৯টা থেকে গণটিকা শুরু হয়। দিনব্যাপী চলবে। সেখানে শুধু ভোটার আইডি কার্ড নিয়ে গেলেই মানুষ টিকা নিতে পারবেন।