ঢাকাMonday , 27 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শহরের মধ্যদিয়ে চারলেন রাস্তা নির্মাণের পক্ষে-বিপক্ষে মানববন্ধন

Link Copied!

নড়াইলে শহরের মধ্যদিয়ে চারলেন রাস্তা নিয়ে পক্ষে-বিপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় নড়াইলের রূপগঞ্জ চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে।

নড়াইলের যানমুক্ত সুন্দর পরিবেশের জন্য সরকার শহরের মধ্য দিয়ে চারলেন রাস্তার জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু এই চারলেন রাস্তা করতে গেলে নড়াইল পৌরসভার ৪টি সুপার মার্কেট ভেঙে ফেলতে হবে। এত করে প্রায় ৪ শতাধিক দোকান ঘরের মালিকসহ কর্মচারিরা বেকার হয়ে পড়বে। যার ফলে দোকান মালিক কর্মচারিরা চারলেনের বিপক্ষে মানববন্ধন করছে। এক্ষেত্রে মালিক-কর্মচারিদের ক্ষতিপূরণের জন্য আশ্বাস দেন এমপি মাশরাফি বিন মর্তুজা।

অপরদিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পক্ষে নড়াইল শহরকে যানজট মুক্ত করার জন্য চারলেনের পক্ষে মানববন্ধন করে। উভয় গ্রুপ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে।

পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক উভয় দলকে শান্ত রাখার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই নড়াইলের রূপগঞ্জ চৌরাস্তায় থমথমে পরিবেশ ছিল। মানববন্ধনের সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে চলাচলকারীদের ভোগান্তিতে পড়তে হয়।