ঢাকাMonday , 27 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি

Link Copied!

মাটিরবান বিওপি’র টহল দল আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী নামক স্থান থেকে ১০০ কেজি ভারতীয় চিনি আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা। লাউরগড় বিওপি’র টহল দল আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধ কয়লা সংগ্রহের দায়ে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৫০০ কেজি ভারতীয় কয়লাসহ ১টি বারকী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য ৫৬ হাজার ৫শ’ টাকা। লাউরগড় বিওপির টহল দল আজ ২৭ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাধীন ৫নং বাদাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান থেকে ৪০ ঘনফুট ভারতীয় পাথরসহ ২টি ঠেলাগাড়ী আটক করে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৮শ’ টাকা। টেকেরঘাট বিওপি’র টহল দল আজ ২৭ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান থেকে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করে। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৬০ টাকা। বালিয়াঘাটা বিওপি’র টহল দল আজ ২৭ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম লাকমা নামক স্থান থেকে ৭৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৭৫০ টাকা। আটককৃত ভারতীয় কয়লা, পাথর, বারকী নৌকা, ঠেলাগাড়ী, চিনি এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তছলিম এহসান পিএসসি।