ঢাকাMonday , 27 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী উপজেলা আ.লীগ সভাপতি হায়দার আলী শাহ্ এর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম হায়দার আলী শাহ এর মৃত্যুতে দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় দলীয় কার্যালয়ে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজান আলী সরকার পুতু। সভার শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ সরকার, সহ-সভাপতি কামরুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দস, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ চৌধুরী ও খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।