ঢাকাMonday , 27 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে বিনামূল্যে ১৫৮৪ জন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Link Copied!

দিনাজপুরের গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে গিফট এ্যান্ড কাইন্ড কার্যক্রমের আওতায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বীরগঞ্জ সিডিপি’র সভাকক্ষে সিডিপি’র ম্যানেজার প্রাঞ্জলী মৃ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আইডিভুক্ত ১ হাজার ৫৩২ জন এবং ৫২ জন লোকাল আইডিভুক্ত শিশুদের মাঝে উপকরণ বিতরণ ও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিডিসি সভাপতি মি. প্রফুল্ল কর্মকার। এ সময় সিডিপি’র অন্যান্য কর্মীবৃন্দসহ শিশুদের মায়েরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, রঙ পেনসিল, রঙ পেনসিল বক্স, রাবার, পেন্সিল কাটার, স্কেল, পানির বোতল, স্ক্যাচ খাতা, টুথ ব্রাশ, টুথ পেস্ট ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়।