নাটোরে করোনা আক্রান্ত হয়ে বিশিষ্ট চিকিৎসক ও উত্তরা ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ ওবায়দুল্লাহ মারা গেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী চার পুত্র এবং ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ১৯৫৫ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮০সালে নাটোরে কর্মস্থল হওয়ায় স্থায়ী ভাবে বসবাস শুরু করেন তিনি।
নাটোরের মানুষের কাছে একজন সুপরিচিত চিকিৎসক ছিলেন। দীর্ঘদিন তিনি সুনামের সাথে নাটোরে মানুষের চিকিৎসা সেবা দিয়ে গেছেন।

